ভ্রূণ হত্যার অভিযোগে গ্রেফতার ১

পটুয়াখালীর দশমিনায় মোসা. রুজিনা বেগম নামে এক গৃহবধূ ভ্রূণ হত্যার অভিযোগ এনে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার রাতে দায়েরকৃত মামলায় থানা পুলিশ মো. রবিউল শরীফকে (২২) গ্রেফতার করেছে।

শুক্রবার দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামে ওই মারধর ও ভ্রূণ নষ্টের ঘটনা ঘটে।

থানার মামলা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার পার্শ্ববর্তী বাড়ির রহমান শরীফ (৫০) তার স্ত্রী করুনা বেগম (৪৫) এবং তার ছেলে রবিউল শরীফ (২২) তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার একপর্যায় স্থানীয় মনির হোসেনের স্ত্রী রুজিনা বেগমের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। মারধরের সময় গৃহবধূ রুজিনা বেগমের ডাকচিৎকারে স্থানীয় মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

শুক্রবার রাতে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রুজিনা বেগমকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হলে আলট্রাসনোগ্রাম করে জানা যায় মারধরের আঘাতে তার পেটের ৩ মাসের ভ্রূণ নষ্ট হয়ে গেছে।

হাসপাতালের গাইনি বিভাগের সেবিকা মরিয়ম বেগম বলেন, গৃহবধূর পেটের ভ্রূণ নষ্ট হয়ে গেছে।

রুজিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সোমবার সকালে পটুয়াখালী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রুজিনার ভাই হারুন হোসেন বলেন, অনবরত রক্তক্ষরণের কারণে রুজিনার পেটের ৩ মাসের ভ্রূণ গর্ভপাত করা হয়েছে।

অভিযুক্ত রহমান শরীফের চাচাতো ভাই জাকির শরীফ বলেন, গৃহবধূকে মারপিটের ঘটনা শুনেছি তবে ভ্রূণ নষ্ট হয়েছে কিনা তার জানা নেই।

দশমিনা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ওই গৃহবধূর ভ্রূণ ভয়াবহ ঝুঁকিতে ছিল পরে এবোরশন করা হয়েছে কিনা তার জানা নেই।

আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর বলেন, ঘটনাটি ভয়াবহ এবং দুঃখজনক।

দশমিনা থানার এসআই জাকির বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য রবিউল শরীফকে থানায় নিয়ে আসা হয়েছে।

অভিযুক্ত রহমান শরীফ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।