বরগুনায় চুরির প্রস্তুতিকালে আটক ৩

বরগুনার আমতলী উপজেলায় চুরির প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় ৩ চোরকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে আমতলী উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের জহির গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে আটককৃত চোরদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব কেওয়াবুনিয়া গ্রামের জহির গাজীর বাড়ীতে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য চুরির প্রস্তুতি নিচ্ছিল। চোরেরা জহির গাজীর পাকা বসত বাড়ীর ছাদে উঠে ভেতরে প্রবেশ করতে কাটার দিয়ে দরজা কাটছিল। এ সময় বাড়ীর মালিক জহির গাজী টের পেয়ে গ্রামবাসীকে ডেকে তোলেন এবং পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর চক্রের তিন সদস্য সাইফুল ইসলাম, জুয়েল এবং রুবেলকে আটক করে। পরে তাদের ব্যবহৃত একটি পিকআপ, কাটার, হ্যান্ডেল, প্লাস ও কেরোসিন তৈল জব্দ করে।

আটককৃত চোর সাইফুল পাশ্ববর্তী উপজেলা বেতাগীর বাসন্ডা গ্রামের মো. শহীদ হাওলাদার ছেলে। জুয়েল মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগর গ্রামের আমজেদ ভুইয়া ছেলে এবং রুবেলের বাড়ী কলাপাড়া উপজেলার ফুলতলা গ্রামে। তার পিতার নাম কালু আকন।

এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা দায়ের করে আটককৃত চোরদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মো. আরিফুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান যুগান্তরকে বলেন, মঙ্গলবার ভোর রাতে চুরির প্রস্তুতিকালে চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। চোরদের বিরুদ্ধে আমতলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।