ভালোবাসা দিবসে ৬৬১ বিয়ে

মেক্সিকোতে স্থানীয় সময় গতকাল সোমবার জড়ো হয়েছিলেন ৬৬১ জুটি। ভালোবাসা দিবস উপলক্ষে সেখানে আয়োজন করা হয় গণবিয়ে। সেখানেই গাঁটছড়া বাঁধেন তাঁরা। ছিলেন ৭৪ বছর বয়সী ফ্রান্সেসকো কালভো ও ৬৮ বছরের রোসালিভা সিলভাও।

সবার চোখে ছিল জল। তবে তা আনন্দের। মাস্ক পরা মুখেও হাসির ছাপ ছিল। বার্তা সংস্থা এএফপির খবর বলছে, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির শহরতলিতে এ গণবিয়ের আয়োজন করা হয়।

সেখানে স্বামীর পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে সদ্য বিবাহিত রোসালিভা সিলভা বলেন, ‘আমি ভাবতেও পারিনি আবার সুযোগ আসবে। কিন্তু আবার ভালোবাসা এসেছে।’

তবে জোনাথন গার্সিয়া নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তির জন্য গণবিয়ের বিষয়টি পারিবারিক প্রথার মতো। তিনি এএফপিকে বলেন, ‘এর আগে এভাবেই আমার দুই বোনের বিয়ে হয়েছে। আমরা দেখলাম, এভাবে বিয়ে করেই অনেক সুখী ছিল তারা। এরপরই আমরা ভাবলাম, ঐতিহ্য হিসেবে গণবিয়ে চালিয়ে যাওয়া যায়।’

মেক্সিকোর সিউদাত নেজাহুয়ালসয়তল শহরের কাউন্সিল কর্মকর্তা মারিয়া দারিঙ্কা রেনডন বলেন, ‘পারিবারিক বিয়ের মতো আন্তরিকতার কিছুটা অভাব থাকলেও গণবিয়েতে বিনা মূল্যে বিয়ের সনদ দেওয়া হয়। এটা একটা বড় সুবিধা।’ তিনি বলেন, ৬৬১ জনের জন্য গণবিয়ের আয়োজন করাটা চ্যালেঞ্জিং ছিল।

মারিয়া আরও বলেন, গণবিয়েতে খুবই আবেগঘন পরিবেশ তৈরি হয়। এর প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁরাও আনন্দিত।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।