বিড়াল মেরে বিপাকে ফুটবলার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ফরাসি ফুটবলার কুর্ট জুমা একটি বিড়ালকে ফ্লোরে ফেলে লাথি মারছে এবং মুখে আঘাত করছে।

এই ভিডিও নিয়ে সমালোচনা তুঙ্গে উঠলে ক্ষমা চাইতে বাধ্য হন জুমা।

এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে দিয়েছে প্রাণী অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমলস (আরএপিসিএ)।

তারা বলেছে, এই ভিডিও খুবই হতাশাজনক। কোনো প্রাণীকে লাথি মারা, চড় মারা কিংবা অন্য কোনোভাবে শাস্তি দেওয়া গ্রহণযোগ্য নয়।

জুমার ক্লাব ওয়েস্ট হামের পক্ষ থেকেও এক বিবৃতিতে তারকা ফুটবলারকে তিরস্কার করা হয়েছে।

বিবৃতিতে ক্লাবটি বলছে, ওয়েস্ট হাম কুর্ট জুমার এই ঘটনাটির নিন্দা জানাচ্ছে। আমরা কুর্টের সঙ্গে কথা বলেছি এবং আভ্যন্তরীণভাবে বিষয়টি দেখছি। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, পশুদের প্রতি এমন নিষ্ঠুর আচরণকে প্রশ্রয় দেব না।

ওয়েস্ট হাম সেন্টার ব্যাক জুমা বলেন, আমি নিজের কাজের জন্য ক্ষমা চাচ্ছি। আমার এই আচরণের কোনো ব্যাখ্যা হয় না, এই ঘটনায় আমি অনুতপ্ত।

তিনি আরও বলেন, কেউ যদি এই ভিডিও দেখে কষ্ট পেয়ে থাকেন, তার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, আমাদের দুটি পোষা বিড়ালই ভালো আছে। আমাদের পরিবারের সবাই তাদের ভালোবাসে। আমার আচরণটি একেবারে বিচ্ছিন্ন ঘটনা, এমন ঘটনা আর ঘটবে না।

দ্য সানে প্রথম প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, জুমা বিড়ালটির গায়ে জুতা ছুড়ে মারছে এবং ঘরের মধ্যে সেটিকে তাড়া করছে।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ