ই-কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধনের জন্য চালু হলো ডিবিআইডি

রোববার থেকে ই-কমার্স খাতে ব্যবসা করতে গেলে ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (ডিবিআইডি) নিয়ে ব্যবসা করতে হবে। সে জন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে একটি নিবন্ধন নিতে হবে।

আজ সচিবালয়ে নিবন্ধন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানস্থলে চালডাল ডটকম, রকমারি ডটকম, আজকের ডিল, সাজগোজ, আখিস কালেকশনকে নিবন্ধন দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ডিবিআইডি দিয়ে আমরা শুরু করলাম। পর্যায়ক্রমে ই-কমার্স খাতের জন্য আরও বিভিন্ন পদ্ধতি চালু করা হবে।’

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ২০২৫ সালের মধ্যে ই-কমার্স খাতে ৫ লাখ লোকের কর্মসংস্থান সম্ভব। ই-কমার্স খাতকে ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য করতে আগামী ছয় মাসের মধ্যে আরও নতুন দুটি পদ্ধতি চালু করা হবে। একটি দিয়ে পণ্য কোথায় যাচ্ছে অর্থাৎ ট্র্যাকিং সিস্টেম বের করা যাবে। আরেকটি দিয়ে লেনদেন করা যাবে সহজে।

ই–কমার্স ব্যবসায়ীদের মধ্যে যাঁরা কারাগারে আছেন, তাঁদের ব্যাপারে কোনো নীতি আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আলোচনা করেছি। কীভাবে সমাধানের পথ বের করা যায়, সে চেষ্টা করছি। তবে আইনের ওপরই আমাদের নির্ভরশীল থাকতে হবে।’

এর আগে ইউনিক বিজনেস আইডেনটিফিকেশন (ইউবিআইডি) চালু করার কথা বলা হলেও আজ অনুষ্ঠানস্থল থেকে এর নাম বদলে করা হয় ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন (ডিবিআইডি)।

আরো দেখুন

মিরসরাইয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষাজীবন থেকেই আর্থিক ব্যবস্থাপনা ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে

রক্তপাতহীন নির্বাচন, প্রতি ইউনিয়নে ৮-১০ কোটি টাকার তহবিল!

✎ মোহাম্মাদ আরিফুল ইসলাম: নির্বাচন আসলেই মানুষের মাঝে একধরনের আমেজ-উত্তেজনা কাজ করে, চারদিকে সাঁঝ

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে

শীতের ফ্যাশনে নতুন চমক! প্রিমিয়াম উইন্টার জ্যাকেট নিয়ে হাজির ‘এক্সপ্রেস মেনস ফ্যাশন’

শীতের আমেজে ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে পুরুষদের জন্য আকর্ষণীয় উইন্টার কালেকশন নিয়ে এসেছে Express

১২ নভেম্বর শুরু হচ্ছে প্রপার্টি এক্সপো ২০২৬, থাকছে ঘুড়ি প্রপার্টিজের বিশেষ আয়োজন

প্রপার্টি এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে ঘুড়ি প্রপার্টিজ, থাকছে স্টল F4 ঢাকা: দেশের আবাসন খাতের

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে