চ্যাম্পিয়ন হয়ে পাচ্ছেন ৫০ লাখ টাকা পুরস্কার

ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবলাদের আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ধানমন্ডির ক্লাব আবাহনী লিমিটেড।

রোববার ফেডারেশন কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে এখনো পর্যন্ত দুটি ট্রফি ঘরে তুলল তারা। এখন তাদের সামনে ট্রেবল জয়ের হাতছানি, লিগ শিরোপা জিতলে সেই স্বপ্নও পূরণ হবে আকাশি-হলুদদের।

এর আগে স্বাধীনতা কাপ জিতেছিল তারা। মৌসুমের প্রথম দুটি টুর্নামেন্ট জিতে আবাহনীর খেলোয়াড়রা পুরস্কার পাচ্ছেন ৭৫ লাখ টাকা।

স্বাধীনতা কাপ জেতার পর আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর কাজী নাবিল আহমেদ পুরো দলের জন্য ২৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

রোববার ফেডারেশন কাপ জয়ের পর এবার মাঠে দাঁড়িয়েই ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আবাহনীর এই কর্মকর্তা।

আবাহনী দুই মৌসুম আগে ফেডারেশন কাপ জিতেছিল। পরের দুইবার এ টুর্নামেন্ট জিতেছিল বসুন্ধরা কিংস। এবার আবাহনী তাদের ট্রফি পুনরুদ্ধার করল ফাইনালে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার