রোনালদো-সাঞ্চোর গোলে নক আউটে ম্যানইউ

ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্যাডন সাঞ্চোর গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ‘এফ’ গ্রুপে ভিয়ারিয়ালকে ২-০ গোল হারিয়েছে দলটি।

মঙ্গলবার দিবাগত রাতের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ায় পরের রাউন্ড নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

ওলে গানার শুলসার বরখাস্ত হওয়ার পর অন্তবর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধিনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ম্যানইউ। ভিলারিয়ালের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭৮তম মিনিটে রোনালদো গোল করে এগিয়ে দেন ম্যানইউকে।

ম্যাচের ৯০তম মিনিটে জ্যাডন সাঞ্চো গোল করে ম্যানইউর ২-০ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইল ম্যানইউ। একই সঙ্গে তারা নিশ্চিত করেছে শেষ ষোলো। সমান ম্যাচে ভিয়ারিয়ালের সংগ্রহ ৭ পয়েন্ট।

আরো দেখুন

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর