সেদিনও লিভারপুলের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল ম্যানইউ। মাঠে দুঃসময়ই যাচ্ছে। নিজে গোল করতে পারছেন না। দল হারছে।
তবে মাঠের দুঃসময়ের ছাপ ব্যক্তিগত জীবনে পড়তে দেননি এই পর্তুগিজ সুপারস্টার। পরিবার নিয়ে সুখেই সময় কাটছে তার।
ভক্তদের দারুণ এক সুসংবাদ শোনালেন রোনাল্ডো। দ্বিতীয়বারের মতো যমজ সন্তানের বাবা হতে চলেছেন তিনি।
ইনস্টাগ্রামে ভক্তদের সেই সুখবর নিজেই দিলেন রোনাল্ডো।