ব্রাজিলের হতাশার রাতে আর্জেন্টিনার বিশাল জয়

বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে হোঁচট খাওয়ার পর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে জয়ে ফিরল আর্জেন্টিনা। সোমবার (১১ অক্টোবর) ভোরের ম্যাচটিতে সফরকারীদের ৩-০ ব্যবধানে হারাল মেসিবাহিনী।

প্রথমার্থে লিওনেল মেসির গোলের খাতা খোলার পর স্কোরলাইন দ্বিগুণ করেন রদ্রিগো দি পল। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান লাওতারো মার্তিনেজ।

এস্তাদিও মনুমেন্তালে ম্যাচের শুরু থেকেই উরুগুয়েকে কোণঠাসা করে রেখেছিল আর্জেন্টিনা। যদিও সুযোগ পেয়ে ভয়ঙ্কর কিছু আক্রমণ করে বসে সফরকারীরা। তবে আলবেসিলেস্তাদের গোলপোস্টে দেয়াল হয়ে ছিলেন ইমিলিয়ানো মার্তিনেজ। সপ্তম মিনিটে লুইস সুয়ারেজের দারুণ শট ঝাপিয়ে ঠেকান অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। ২২তম মিনিটে আবারও অ্যাতলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডের দুর্দান্ত শট রক্ষা করেন মার্তিনেজ।

২৬তম মিনিটে সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। ৩৪তম মিনিটে মেসির দেওয়া দারুণ এক পাস পেয়ে বল নিয়ে ডি বক্সে প্রবেশ করে লো সেলসো। তবে দুর্ভাগ্যবশত গোলপোস্টের বারে লেগে ফিরে আসে বলটি।

৭৬ শতাংশ বল দখলে রেখে ৩৮তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লাওতারোকে উদ্দেশ্য করে দূরপাল্লার শট নেন মেসি। ইন্টার মিলান ফরোয়ার্ড বল টাচ করতে না পারলেও ঠিকই জাল খুঁজে নেয় বলটি।

৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দি পল। বক্সের কাছাকাছি থেকে লাওতারোকে বল বাড়ান মেসি। হাফ ভলিতে গোল করার চেষ্টায় তিনি ব্যর্থ হলেও ডিফেন্ডারের পায়ে লেগে আসা বল ফিরতি শটে জালে ভেড়ান অ্যাতলেতিকো মাদ্রিদের এই মিডফিল্ডার। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বিরতির পর খেলতে নেমে আগের মতো উরুগুয়েকে চেপে ধরে আলবেসিলেস্তারা। ৬২তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান লাওতারো। মেসির পাস পেয়ে ইন্টার মিলান ফরোয়ার্ডকে বল বাড়ান ডি পল। সুযোগ কাজে লাগিয়ে উরুগুয়ের জাল খুঁজে নেন তিনি। পরবর্তীতে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আরো দেখুন

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর