ইভা রহমান এখন ইভা আরমান

১৯ সেপ্টেম্বর ব্যবসায়ী সোহেল আরমানকে বিয়ে করেছেন সংগীতশিল্পী ইভা রহমান। খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। এখন থেকে তাকে ইভা আরমান নামে ডাকার জন্য সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ করেছেন। বরের নামের শেষাংশ নিয়েই তিনি এই নামটি রেখেছেন।ইভা ও সোহেল আরমানের বিয়ের খবরটি প্রকাশ করে রবি চৌধুরী ফেসবুকে তাদের একটি স্থিরচিত্রও পোস্ট করেছেন। ইভা আরমানের পারিবারিক একটি সূত্র জানান, ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজন সদস্যের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভার বর সোহেল আরমান ঢাকার ছেলে এবং পেশায় ব্যবসায়ী।এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে বিয়ে করেন কণ্ঠশিল্পী ইভা। এ বছরের ৪ জুন তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদের সনদ হাতে পান ইভা। দুদিন পরই পারিবারিকভাবে সোহেল আরমানকে বিয়ে করেন তিনি।ইভার এখন পর্যন্ত ৩০টি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকি’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আঁধার’, ‘মন থেকে দূরে নও’, ’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা বেশ কয়েকটি গানের ভিডিও দেশে ও দেশের বাইরে চিত্রায়িত হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,