৫ লাখে মিলবে মারুতি সুজুকি গাড়ি!

২০১৪ সালে মারুতি সুজুকি প্রথম সেলেরিও চালু করেছিল। দামে কম ও মানে ভালো হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই গাড়িটি বাজারে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়া মারুতি সুজুকির অন্যান্য মডেলের তুলনায় এর ওয়েটিং পিরিয়ডও কম। মডার্ন বক্সি লুকের মাধ্যমে এরই পরবর্তী জেনারেশানের মডেল আনছে মারুতি।

সেপ্টেম্বরে বাজারে আসার কথা থাকলেও এখন পর্যন্ত নতুন এ গাড়িটির সাইজ স্পেসিফিকেশন প্রকাশিত হয়নি। তবে স্পাই ছবি অনুযায়ী মনে হচ্ছে, গাড়িটি আকারে একটু বড় হতে পারে। সিঙ্গেল লাইনের সামনের গ্রিলটিতে ক্রোমের একটি স্ট্রিপ রয়েছে। ফলে মারুতি যে চলমান ট্রেন্ড ধরতে পেরেছে, তা বলাই যায়।

গাড়িটিতে ইঞ্জিনের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন হচ্ছে না। গাড়িতে ১.০ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন থাকবে। তাতে ৬৭পিএস পাওয়ার এবং ৯১এনএম টর্ক উৎপন্ন হবে। বর্তমান মডেলটি পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি সিএনজি ভেরিয়েন্টেও পাওয়া যায়। তবে ওয়াকিবহাল মহল বলছে, আরও শক্তিশালী ১.২ লিটার ইঞ্জিন-সহ-ও নতুন সেলেরিও বাজারে আনা হতে পারে। সেক্ষেত্রে নতুন ইঞ্জিনটি ৮৩পিএস পাওয়ার এবং ১১৩এনএম টর্ক উৎপন্ন করবে।

গাড়িটির দাম এখনকার মডেলের তুলনায় কিছুটা বেশি হতে পারে। এর দাম নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রায় ৪ লাখ ৬৫ হাজার থেকে ৬ লাখ টাকার মধ্যে। ২০-৩০ হাজার টাকা করে প্রতিটি ভেরিয়েন্টের দাম বাড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

আরো দেখুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব