এবার একবার দেখলেই মুছে যাবে হোয়াটস অ্যাপে পাঠানো ছবি-ভিডিও

এখন থেকে হোয়াটস অ্যাপে এমনভাবে ছবি বা ভিডিও পাঠানো যাবে যেটি অপরপ্রান্তে থাকা ব্যক্তি একবার দেখলেই স্বয়ংক্রিয়ভাবে তার ডিভাইস থেকে মুছে যাবে। ফেসবুক মালিকানাধীন বার্তা আদান প্রদানের তাৎক্ষণিক মাধ্যম হোয়াটস অ্যাপ এই ফিচারটির নাম দিয়েছে ‘View Once Photos & Videos’.

মঙ্গলবার (৩ আগস্ট) থেকে নতুন এই ফিচার বিশ্বজুড়ে সকল ব্যবহারকারীদের জন্যই চালু করে হোয়াটস অ্যাপ।

তবে কিছু অঞ্চলের ব্যবহারকারীদের ডিভাইসে এই চালু হতে কয়েক দিন সময় লাগতে পারে। কারো কারো হোয়াটস অ্যাপ আপডেটও করতে হতে পারে।
এক বিজ্ঞপ্তিতে হোয়াটস অ্যাপ জানিয়েছে, অনেক সময়েই আমাদের এমন কিছু ছবি বা ভিডিও পাঠাতে হয় যা হয়তো অপরপ্রান্তের ব্যবহারকারী একবার দেখলেই হয়ে যায়। ছবি বা ভিডিও সবসময় রেখে দিতে হয় না। এতে করে তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে একইসঙ্গে ডিভাইসের বাড়তি জায়গাও প্রয়োজন হয় না সেই ছবি বা ভিডিও-র জন্য। যেমন ধরেন আপনি কাউকে আপনার ওয়াই ফাই এর পাসওয়ার্ড পাঠাতে চান। সেটা হয়তো একটা ছবি তুলে পাঠাচ্ছেন। যাকে পাঠাচ্ছেন তার সেটি একবার দেখলেই হয়ে যায়। এখন যদি ছবিটা ডিভাইসে থেকে যায় তাহলে ডিভাইসের জায়গা দখল করবে। সেই সঙ্গে ডিভাইসটি বেহাত হয়ে গেলে সে হোয়াটস অ্যাপে প্রবেশ করে সেই ছবি বা ভিডিও দেখতে পারবে। তবে এখন আর সেটি হবে না।

এর জন্য ছবি বা ভিডিও পাঠানোর সময়, ফাইল নির্বাচন করে টেক্সট বক্সের ডান পাশে বৃত্তাকার আইকনটি বাছাই করে দিতে হবে। আইকনটির ভেতরে ইংরেজিতে ‘1’ লেখা থাকে। এভাবে ছবি বা ভিডিও পাঠানো হলে প্রেরকের ডিভাইসে থাকা হোয়াটস অ্যাপ চ্যাট বক্সেও সেই ছবি বা ভিডিও দেখা যাবে না। বরং সেটি ছবি হলে ‘Photo’ আর ভিডিও হলে ‘Video’ লেখা থাকবে। অপরপ্রান্তে থাকা প্রাপক সেটি দেখার পর উভয়ের ডিভাইসেই ছবি-ভিডিও পাঠানোর মেসেজের জায়গাটি ‘Opened’ লেখা আকারে ভেসে থাকবে যেন উভয় প্রান্তের কেউই দ্বিধায় না পড়েন যে ওই জায়গাটিতে কী বার্তা লেখা ছিল।

হোয়াটস অ্যাপ মনে করছে, নতুন ফিচারের ফলে ব্যবহারকারীদের মধ্যে আদান প্রদান হওয়া বার্তার গোপনীয়তা আরো সুরক্ষিত থাকবে।

আরো দেখুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব