প্রতারণার জাল সর্বত্র! হেলানা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় আরেকটি মামলা

চাঁদাবাজি ও নানা প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় আরেকটি মামলা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) দিনগত রাতে র্যাব-৪ এর একজন পরিদর্শক বাদী হয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনের ৩৫, ৫৫ ও ৭৩ ধারায় মামলাটি দায়ের করেন।

শনিবার (৩১ জুলাই) ভোরে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ নিয়ে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর গুলশান ও পল্লবী থানায় মোট তিনটি মামলা দায়ের করে র্যাব।

এর আগে, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান থানায় আরও দুটি মামলা করে র্যাব। এর মধ্যে একটি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় একটি মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে ২৫ বি এর ১(বি) ধারায়; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ও ২৪(খ); ২০০১ সালের বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/২০১০) এর ৩৪ (খ); ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন এর ৩৪(খ) ধারায় অপর একটি মামলা দায়ের করে র্যাব।

মামলার প্রক্ষিতে গ্রেফতার হেলেনন জাহাঙ্গীরকে ৫ দিনের রিমান্ড আবেতন করে আদালকে পাঠানো হয়। শুনানি শেষে আদালত হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসভবনে অভিযান চালায় র্যাব। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও জুয়ার সরঞ্জামসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়। একই দিনের গভির রাতে রাজধানীর মিরপুরে জয়যাত্রা আইপি টেলিভিশন কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমানে অবৈধ ও অনুমোদনহীন সেটেলাইট সরঞ্জামাদি জব্দ করে র্যাব।

ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে শুক্রবার হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখানো হয়।

আরো দেখুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব