চিত্রনায়ক বাপ্পি সিনেমার পর্দায় নতুন জুটি জাহারা মিতুকে নিয়ে “জয় বাংলা” ছবিতে চুক্তিবদ্ধ হলেন:

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ জাহারা মিতু। এবার চিত্রনায়ক বাপ্পি তার নতুন পর্দা জুটি জাহারা

    মিতুকে নিয়ে নতুন এক ছবিতে চুক্তিবদ্ধ

হলেন। সরকারি অনুদানের অর্থে নির্মিতব্য এই ছবিটি পরিচালনা করবেন বর্ষীয়ান পরিচালক কাজী হায়াৎ। ছবিটির নাম রাখা হয়েছে “জয় বাংলা”।

মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসির মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’ অবলম্বনে সিনেমাটি বানাচ্ছেন কাজী হায়াৎ। বাপ্পী চৌধুরী গণমাধ্যমকে বলেন, মুনতাসির মামুন স্যারের ‘জয় বাংলা’ উপন্যাস নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটি পর্দায় উপস্থাপন করবেন কাজী হায়াতের মতো বড় নির্মাতা। তাদের সঙ্গে যুক্ত হতে পারা সৌভাগ্যের মনে করছি। ‘জয় বাংলা’ হতে যাচ্ছে কাজী হায়াতের ৫১তম সিনেমা।
তার ছবিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি গর্বের বলে মনে করছেন জাহারা মিতুও। তিনি বলেন, ‘জয় বাংলা’ আমার অনেক আগেই পড়া। আমার প্রিয় উপন্যাসের তালিকায় এটি অন্যতম। সেই উপন্যাসে এবার অভিনয় করব। ভাবতেই ভালো লাগা কাজ করছে। সবার দোয়া চাই, যেনো চরিত্রটি ফুটিয়ে তুলতে পারি।এমন চমৎকার একটি ছবির সঙ্গে যুক্ত হতে পারাটা অনেক গর্বের বিষয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,