ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘নাইনটি ব্যাশ’

টেস্ট-ওয়ানডের পর এসেছে টি-টোয়েন্টি ফরম্যাট। এখন পর্যন্ত এই তিনটি ফরম্যাটকে আইসিসি আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। যদিও সিক্স এ সাইড, টি-টেন, দ্য হান্ড্রেড, আত্মপ্রকাশ করেছে। তবে তা আইসিসি স্বীকৃত হলেও আন্তর্জাতিক মর্যাদা পায়নি। এবার ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে আরো একটি নতুন ফরম্যাট।
‘নাইনটি ব্যাশ’ নামে ৯০ বলের একটি নতুন ফরম্যাট চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান বুখাতির গ্রুপ। ইতোমধ্যে নতুন এই ফরম্যাটকে স্বীকৃতি দিয়েছে আইসিসি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালে আরব আমিরাতের মাঠে গড়াবে নাইনটি ব্যাশ।
বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির মনে করেন, নতুন ফরম্যাটের মাধ্যমে ক্রিকেট পাবে ভিন্ন মাত্রা। লীগটি চালু করার পিছনে আব্দুল রেহমান বুখাতির ছাড়াও ভূমিকা রাখছেন পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি দল করাচি কিংসের মালিক সালমান ইকবাল।
ইতোমধ্যে আরব আমিরাতের বিভিন্ন ধনকুবের কোম্পানিগুলো নতুন লীগটিতে দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন।
এআরওয়াই ডিজিটাল নেটওয়ার্ক এবং করাচি কিংসের মালিক সালমান ইকবাল ক্রিকবাজকে বলেন, নাইনটি ব্যাশ সমর্থকদের মনে নতুন উদ্দীপনা তৈরি করবে।

সম্ভবত আধুনিক খেলায় এটিই হতে চলেছে অভিনব সংস্করণ। যেহেটু টি-১০ একটু বেশিই ছোট ফরম্যাট হয়ে গেছে। যার মধ্যমে ক্রিকেটের আসল মজাটা উপভোগ্য হচ্ছে না।’ শুক্রবার আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে নাইনটি ব্যাশের পথচলা শুরু হয়েছে। যাতে টুর্নামেন্টটির লোগো উন্মোচন, অনুমোদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুধাবি মিনিস্ট্রি অব টলারেন্স ও ইসিবি চেয়ারম্যান শেখ আল নাহিয়ান বিন মুবারক। ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি, আবুধাবি স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক আরেফ আল আওয়ানী এবং আরো অনেকে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,