চুয়াডাঙ্গায় শতভাগ করোনা শনাক্ত

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪১ জনেরই করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার শতভাগ।

আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান তথ্যটি নিশ্চিত করেন এবং বলেন, একই সময়ে জেলায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন। মারা গেছেন ৯১ জন। বর্তমানে রোগীর সংখ্যা ৬৯৭ জন। এর মধ্যে হোম আইসোলেশন আছেন ৬৩৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন এবং রেফার আছেন তিনজন।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল বুধবার সকাল ৬টা থেকে জীবননগর উপজেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে।

গত রোববার সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে সাত দিনের জন্য লকডাউন শুরু হয়। ১৫ই জুন মঙ্গলবার লকডাউন করা হয় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,