সংগীতশিল্পী তৌসিফকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফকে হত্যার হুমকি দিয়ে ফোন করে যাচ্ছে আরিফ নামের একজন ব্যক্তি। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার।

তৌসিফ বলেন, ‘আমার বাসায় যে কাজ করে তার সন্তানকে কয়েকজন ছেলে মিলে মারধর করলে আমি এর প্রতিবাদ করি। তাকে ওদের হাত থেকে ওকে রক্ষা করে চিকিৎসার ব্যবস্থা করি। এটাই আমার অপরাধ। সন্ধ্যার পর আরিফ নামে একজন আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে। জানতে পারি, ওই ছেলেগুলো আরিফের লোকজন ছিল।’

‘দূরে কোথাও’খ্যাত এই গায়ক আরও বলেন, ‘পরে খোঁজ নিয়ে জানতে পারি, আরিফ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে অসংখ্য মামলা আছে। সে বলে প্রশাসন দিয়ে আমাকে মেরে ফেলবে, এর জন্য যত টাকা হোক সে নাকি খরচ করবে। শুধু তাই না, প্রশাসন নাকি তার পকেটে, সে যা চাইবে তা-ই হবে।’

তৌসিফ জানান, নিরাপত্তার কথা ভেবে তিনি নিকটস্থ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, ‘পরিচিত সবাইকে বিষয়টি জানিয়েছি আর আর সেও (আরিফ) হুমকি দিয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়েই জিডি করার সিদ্ধান্ত নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমি থানায় যাচ্ছি জিডি করার জন্য।’

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,