রোববার থেকে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চই ভার্চ্যুয়াল

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মোট ৫৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতির সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী রোববার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে ভার্চুয়ালি সব বেঞ্চে বিচারকাজ চলবে। এখন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ৫৩টি বেঞ্চে একযোগে বিচারকাজ চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারিরিক উপস্থিতি ব্যতিরেখে আগামী ২০শে জুন রোববার থেকে সকাল ১০:৩০ মিনিট হইতে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন এবং অতিরিক্ত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য বেজ্ঞ গঠন করা হলো।

উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ এবং আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচার কাজ চলে আসছিল। অপরদিকে হাইকোর্ট বিভঅগে ২৩টি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলছিল।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ