টিভি নাটকে জনপ্রিয় ইউটিউবার হৃদয় আহমেদ শান্ত!

অরন্য জিয়া, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান: এবার জনপ্রিয় ইউটিউবার হৃদয় আহমেদ শান্ত কে শুধু ইউটিউবার হিসেবে নয় তাকে দেখা যাবে টিভির পর্দায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেন শান্ত। নাটকের নাম ‘হু’। এটি রচনা ও পরিচালনা করেছেন এস কে রান আব্দুল্লাহ। রাজধানী ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এটির শুটিং শেষ হয়েছে।

তিনি স্বদেশ নিউজ২৪কে বলেন, নাটকটি প্রথমে আমার ইউটিউব চ্যানেলের জন্যই নির্মাণ করেছিলাম। গল্প এবং নির্মাণ দেখে টেলিভিশন চ্যানেল সেটি কাজটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। খুব শিগগিরই এটি টেলিভিশনে প্রচারিত হবে। যেহেতু আমি এখন নতুন, অনেক কিছু শেখার বাকি আছে। তারপরও চেষ্টা করছি ভালো কিছু করার। অভিনয়টাকে প্রতিনিয়ত আয়ত্তে আনার চেষ্টা করছি।

আসছে ঈদে বেশ কিছু নতুন নাটকেও দেখা যাবে শান্তকে। খুব শিগগিরই সেগুলোর শুটিং শুরু হবে বলে জানান শান্ত।
গল্প প্রসঙ্গে শান্ত জানান, মাদকাসক্ত হওয়া কিছু তরুণদের নিয়ে এই গল্পের পটভূমি। এখানে দেখা যাবে, অল্প বয়সে তরুণরা কিভাবে মাদকের দিকে ঝুঁকে, আসক্ত হয়। সামাজিক বার্তা নিয়েই নির্মিত হয়েছে।

উল্লেখ্য তৃতীয় শ্রেনীতে পড়াকালীন সময়েই শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন ইউটিউবার হৃদয় আহমেদ শান্ত। এরপর বেশকিছু নাটকে অভিনয় করলেও এরপর দীর্ঘ সময় দেখা যায়নি তাকে। এরপর গেল কয়েক বছর আগে ইউটিউবে বিভিন্ন ভিডিও নির্মাণ করতে শুরু করেন তিনি। সেখানে নিজেই অভিনয় করেন। নিজের ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতে থাকেন। দেখতে দেখতে সেই চ্যানেলের সাবস্ক্রাইব এখন প্রায় দুই মিলিয়নের দ্বারপ্রান্তে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।