রাজধানী ইসলামাবাদে চলছে পাকিস্তান দিবসের সামরিক কুচকাওয়াজ। এর আগে আবহাওয়া প্রতিকূলে থাকার জন্য এই অনুষ্ঠান বিলম্বিত করা হয়েছিল। এরপর তা আজ বৃহস্পতিবার শাকারপারিয়ান পাহারের কাছে প্যারেড গ্রাউন্ডে চলছে। এতে প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে উপস্থিত হতে পারেননি প্রধানমন্ত্রী ইমরান খান। অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান নাদিম রেজা এবং সেনাপ্রধান জেনারেল জাভেদ কমর বাজওয়া। পাকিস্তান বিমান বাহিনী এবং নৌবাহিনীর যুদ্ধবিমানের ফ্লাইপাস্টের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এই ফ্লাইপাস্টে নেতৃত্ব দেন বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর।
এতে অংশ নেয় এফ-১৬ যুদ্ধবিমান, জেএফ-১৭, মিরেজ, এডব্লিউএসি, পি-৩সি অরিয়ন এবং এটিআর এয়ারক্রাফট। এতে চারটি প্রদেশের স্থানীয় সংস্কৃতি তুলে ধরা হচ্ছে।