এবার বিজ্ঞাপনে রুশা

বিনোদন প্রতিবেদক :রওনক রুশা । সম্ভাবনাময়ী তরুন অভিনেত্রী। সম্প্রতি তিনি অভিনয় করেছেন তরুন নির্মাতা আকতারুল আলম তিনু নির্মিত কৃষক বন্ধু এগ্রো লিমিটেড এর একটি বিজ্ঞাপনচিত্রে। কৃষি জমির নানাবিধ সমস্যার সমাধান তথা বালাই ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে আরও অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী নাসরিন রহমান, এস এম টুটুল, আকতারুল আলম তিনু, আহমেদ সাব্বির রোমিও ও অজিত দাস। এর আগে তিনু নির্মিত বাবা শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সহ বেশ কিছু মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেন রুশা। তাছাড়া সারিব হাসান পরিচালিত তুই আমার আলোর বাতি শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্মে জুটি বেঁধে অভিনয় করেন রুশা ও তিনু। ইতোমধ্যে রওনক রুশা শেষ করেছেন দেওয়ান নাজমুল পরিচালিত তোরে কত ভালোবাসি চলচ্চিত্রের শুটিং, যাতে মূল নায়িকা চরিত্রে দেখা যাবে তাকে। এপ্রিলে পরিচালক আকতারুল আলম তিনু’র একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন সম্ভাবনাময়ী এই গুণী অভিনয় শিল্পী।

বগুড়া ও ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নির্মিত কৃষক বন্ধু এগ্রো লিমিটেডের বিজ্ঞাপনচিত্রটির চিত্রধারণ করেছেন লো লাইট স্পেশালিস্ট মেধাবী চিত্রগ্রাহক অপু আহমেদ। প্রধান সহকারী পরিচালক ছিলেন মারুফ হাসান ও সহকারী পরিচালক ছিলেন মাসুদ রানা। কৃষক বন্ধু এগ্রো লিমিটেডের এই বিজ্ঞাপনচিত্রটি শীঘ্রই প্রচার শুরু হবে বিভিন্ন প্রচারমাধ্যমে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।