চীনে তৈরি করোনা ভাইরাসের টিকা নিলে যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানসহ বেশকিছু দেশের মানুষের জন্য সীমান্ত কড়াকড়ি শিথিল করবে চীন। ওইসব বিদেশির জন্য তারা ভিসা ইস্যু করবে। বার্তা সংস্থা এএফপি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে আরো বলা হয়, গত বছর মার্চে করোনা ভাইরাস সংক্রমণ বিশ্বজুড়ে যখন ভয়াবহ আকার ধারণ করে তখন থেকেই বেশির ভাগ বিদেশির জন্য চীনের দরজা বন্ধ হয়ে যায়। এর ফলে চীনের ভিতরে যেসব বিদেশি চাকরি করেন এবং তাদের পরিবার অবস্থান করেন তারা এক জটিল অবস্থায় অবরুদ্ধ হয়ে পড়েন। বিভিন্ন দেশে চীনের দূতাবাস একটি নোটিশ দিয়েছে। তাতে বলা হয়েছে, যেসব মানুষ চীনে তৈরি টিকা নিয়েছেন, নির্বাচিত সেইসব মানুষই শুধু চীনের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং তাদের জন্য দরজা খুলে দেয়া হবে। যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনের দূতাবাস সোমবার একটি বিবৃতি ইস্যু করেছে।
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম