ধোনির সঙ্গে তুলনা অপছন্দ পান্তর

ব্রিসবেনে ঐতিহাসিক জয়ে রেকর্ড গড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। এতে সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলেন তিনি। টেস্টে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দ্রুততম হাজার রানের রেকর্ডটি এখন ঋষভ পান্ত’র। দারুণ ব্যাটিংয়ে এরই মধ্যে আলোচনায় আসেন। ধোনির সঙ্গেও তুলনা করা হচ্ছে তাকে। কিন্তু ভারতীয় ক্রিকেটে ‘ব্যক্তিগত পরিচয়’ তৈরি করতে চান পান্ত।

সিডনি টেস্টের পর ১৫ ম্যাচে পান্তের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৯৭৬ রান । গ্যাবা মাঠে প্রথম ইনিংসে তিনি ২৩ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে ১ রান করেই এক হাজার রান পূর্ণ করেন।
১৬ নম্বর ম্যাচের ২৭তম ইনিংসে রেকর্ডটি গড়েন ভারতের এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান। হাজারের ঘর ছুঁতে ধোনি খেলেছেন ৩২ ইনিংস।
ব্রিসবেনে সিরিজ জিতে গাভাস্কার-বর্ডার ট্রফি নিজেদের দখলে রাখলো ভারত। সেই জয়ে প্রত্যক্ষ অবদান রাখেন পান্ত। হার না মানা ৮৯ রানের ম্যাচসেরা ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি।

দারুণ পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন ঋষভ পান্ত। ধোনির সঙ্গে তুলনা করা হচ্ছে তার। কিন্তু ভারতীয় ক্রিকেটে নিজের পরিচয় গড়তে চান ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ঋষভ বলেন, ‘এটা সুখকর। কিন্তু নিজেকে কারোর সঙ্গে তুলনা করতে চাই না। ভারতীয় ক্রিকেটে নিজের ব্যক্তিগত পরিচয় তৈরি করতে চাই। একজন কিংবদন্তির (ধোনি) সঙ্গে নবীন কোনো খেলোয়াড়ের তুলনা অযৌক্তিক।’

অ্যাডিলেড টেস্টের লজ্জাজনক হারের পর মেলবোর্ন টেস্টে দারুণভাবে প্রত্যাবর্তন করে ভারত। তৃতীয় টেস্টে সিডনিতে ড্র করে শেষ টেস্টে ঐতিহাসিক জয় দিয়ে সিরিজ নিজেদের করে নেয় আজিঙ্কা রাহানেরা।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ