আজ পদত্যাগ করছেন কমালা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ইতিহাসের নাম কমালা হ্যারিস। তিনিই এ যাবতকালের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত। আগামী বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সঙ্গে তার শপথ নেয়ার কথা। এ জন্য আজ সোমবার তিনি নিজের সিনেট আসন থেকে পদত্যাগ করছেন। এ খবর দিয়েছে অনলাইন মাইক্রোসফ নিউজ। এতে বলা হয়, কমালা হ্যারিস একাধারে একজন বর্ষীয়ান অধিকারকর্মী, একজন আইনজীবী এবং একজন রাজনীতিক। সেই সঙ্গে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট পদবী। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান বংশোদ্ভূত মার্কিন নারী- যিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন।
ক্যালিফোর্নিয়ার একজন জুনিয়র সিনেটর নির্বাচিত হওয়ার চার বছর পরে সোমবার তিনি সেই আসন থেকে পদত্যাগ করছেন। তার সহকর্মীরা বলেছেন, এরই মধ্যে তিনি আনুষ্ঠানিক কর্মকা- শুরু করেছেন। নোটিশ পাঠিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর ও দীর্ঘদিনের মিত্র গাভিন নিউসমকে। তাকে তার উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিয়েছেন কমালা। নিউসম বলেছেন, কমালা হ্যারিসের শূন্য আসনে তিনি ক্যানিফোর্নিয়ার পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্স পাদিল্লার নাম ঘোষণা করবেন। কড়া সশস্ত্র প্রহরায় আগামী বুধবার ক্যাপিটল হিলের উন্মুক্ত প্রাঙ্গণে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সঙ্গে তিনিও শপথ নেবেন। কমালা হ্যারিসকে শপথ পড়াবেন সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোতামায়োর। সুপ্রিম কোর্টে তিনি প্রথম অশ্বেতাঙ্গ বিচারক। অনুষ্ঠানে কমালা হ্যারিস দুটি বাইবেল ব্যবহার করবেন। একটি উৎসর্গিত থাকবে দীর্ঘদিন তার লড়াইয়ের হিরো, সুপ্রিম কোর্টের সাবেক বিচারক থারগুড মার্শালকে উদ্দেশ্য করে। অন্যটি পারিবারিক বন্ধু রেজিনা শেলটনকে উদ্দেশ্য করে। কমালা হ্যারিসকে তার শৈশবে মায়ের আদর দিয়ে বড় করে তুলেছেন রেজিনা শেলটন। তাকে তিনি দ্বিতীয় মা হিসেবে অভিহিত করে থাকেন।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ