এ কী জমানা!

দুনিয়াজুড়ে এসব হচ্ছেটা কী? সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাতি। এই মানুষের রয়েছে অন্য যেকোনো প্রাণির তুলনায় সর্বোৎকৃষ্ট বুদ্ধি, বিবেক। তাই সে আশরাফুল মখলুকাত। কিন্তু সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এমন সব খবর আসছে, যাতে হতবিহ্বল হতে হয়। হাত উঠে যায় মাথায়! এই যেমন জামাইয়ের সঙ্গে শাশুড়ির পলায়ণ, পিতার হাতে মেয়ের সম্ভ্রমহানী। ইত্যকার এমন ঘটনার অভাব নেই। এমনই একটি খবর জানাবো আপনাদের। খবরটি প্রকাশ করেছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল।
এতে বলা হয়েছে, নিজের সৎপুত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন রাশিয়ার সোশ্যাল মিডিয়া তারকা ও ওয়েটলস ইনফ্লুয়েন্সার ম্যারিনা বালমাশেভা। ফলে সৎপুত্রের প্রতি ভীষণ মাত্রায় আসক্ত হয়ে পড়েন ম্যারিনা বালমাশেভা। এ জন্য তিনি স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন। তারপর সৎছেলের সঙ্গেই তার ঘরসংসার। এই সম্পর্কে সম্প্রতি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বালমাশেভা। তিনি ও তার ওই সৎছেলে উভয়েই তাদের প্রথম সন্তানের খবর উচ্ছ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন।

৩৫ বছর বয়সী এই নারী ১০ বছর সংসার করার পর তার সাবেক স্বামী অ্যালেক্সি শ্যাভিরিনকে (৪৫) ডিভোর্স দেন। এরপর বিয়ে করেন অ্যালেক্সির ছেলে ২১ বছর বয়সী ভ্লাদিমির শ্যাভিরিনকে। তবে অ্যালেক্সির সঙ্গে দাম্পত্য সম্পর্ক থাকার সময় থেকেই ম্যারিনা নিয়মিত সম্পর্কে জড়াতেন ভ্লাদিমিরের সঙ্গে। এরপরই জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা শিশুর। তবে এখনো তার কোনো নাম রাখা হয়নি।

ইন্সটাগ্রামে ম্যারিনার রয়েছে ৫ লাখেরও বেশি ফলোয়ার। তার বর্তমান স্বামী (সৎছেলে) ভ্লাদিমিরের বয়স যখন ৭ বছর তখন থেকেই তাকে চেনেন তিনি। তার বাবা অ্যালেক্সির সঙ্গে দারুণ সম্পর্ক ছিল ম্যারিনার। এক পর্যায়ে তারা বিয়ে করেন। সেই সংসার টিকেছিল ১০ বছর। এরপর অ্যালেক্সিকে ডিভোর্স দিয়ে ম্যারিনা বিয়ে করেন সৎছেলে ভ্লাদিমিরকে।

অ্যালেক্সির দাবি, তার ছেলে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে এলে ম্যারিনা তার ছেলেকে প্রলুব্ধ করেছে। ভ্লাদিমিরের এর আগে কোনো প্রেমিকাও ছিল না বলে জানান তার বাবা। বলেন, আমি বাড়িতে থাকার সময়েও তারা যৌন সম্পর্কে জড়াতে দ্বিধা করতো না। আমি তাকে ক্ষমা করে দিতে পারতাম, যদি সে আমার ছেলের সঙ্গে যৌনতায় না জড়াতো। আমি যখন ঘুমিয়ে থাকতাম তখন সে আমার ছেলের বিছানায় যেতো। এরপর এমনভাবে ফিরে আসতো যেনো কিছুই হয়নি।

ম্যারিনা ও ভ্লাদিমিরের কন্যা সন্তানের জন্ম হয় রাশিয়ার ক্রাস্নোদার হাসপাতালে। কোভিড পরিস্থিতির জন্য তার নতুন স্বামী সেখানে উপস্থিত ছিলেন না। ম্যারিনা তার মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। জানিয়েছেন, নাম রাখা নিয়ে আলোচনা চলছে।

ম্যারিনা সোশ্যাল মিডিয়ায় আগেও তার সৎ সন্তানকে বিয়ে করা নিয়ে সরব ছিলেন। তিনি জানিয়েছিলেন, অনেকেই আমাকে আমার নতুন তরুণ স্বামীর জন্য মেকাপ ব্যবহার করতে বলেছিলেন। কিন্তু সে আমার প্রেমে পড়েছে, আমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছে। আমি যা তাই আমি তাকে দেখাতে চাই।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ