রুদ্ধশ্বাস ফাইনালে হারল বার্সা, লাল কার্ড দেখলেন মেসি

গত মৌসুমটা শিরোপা ছাড়াই কাটে বার্সেলোনার। চলমান মৌসুমের অর্ধেক পেরুনোর আগেই শিরোপা খরা কাটানোর সুযোগটা পেয়েছিল কাতালানরা। রোববার রাতের ফাইনালে ফেভারিট হিসেবেই নেমেছিল স্প্যানিশ সুপার কাপের সর্বোচ্চ ১৩ শিরোপাজয়ী বার্সা। রুদ্ধশ্বাস ফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয়বারেরর মতো সুপার কাপ ঘরে তুলেছে অ্যাথলেটিক বিলবাও।

শিরোপা হাতছাড়া হওয়ার পাশাপাশি ম্যাচের শেষটা হতাশায় শেষ হয়েছে বার্সেলোনার। অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালের শেষ মিনিটে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন লিওনেল মেসি।

২০১৫ সালে বিলবাও শেষবার সুপার কাপ জিতেছিল বার্সেলোনাকে হারিয়েই। ৪০তম মিনিটে আঁতোয়ান গ্রিজমানের গোলে লিড নেয় বার্সা। সমতায় ফিরতে দেরি করেনি রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে নাম লেখানো বিলবাও। ৪২ মিনিটে অস্কার ডি মার্কোসের গোলে সমতা ফেরায় বিলবাও।
৭৭ মিনিটে গ্রিজমান আবারও এগিয়ে দেন বার্সেলোনাকে। শিরোপার সুবাস পেতে থাকা বার্সেলোনাকে হতাশায় ডোবান আসিয়ের। ৯০ মিনিটে দারুণ এক গোল করে বিলবাওকে শিরোপার মঞ্চে টিকিয়ে রাখেন আসিয়ের। হারতে বসা ফাইনালে দারুণভাবে ঘুরে দাঁড়ানো বিলবাও লিড নেয় অতিরিক্ত সময়ের শুরুতেই। ৯৪ মিনিটে ইনাকি উইলিয়ামসের গোলে লিড নেয় বিলবাও।

শেষ দিকে মেজাজ হারান মেসি। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে মাঝমাঠের কাছে আসিয়েরকে অহেতুক আঘাত করে বসেন বার্সেলোনা অধিনায়ক। ভিএআর দেখে মেসিকে লাল কার্ড দেখান রেফারি। বার্সেলোনার জার্সিতে প্রায় ১৭ বছর ও ৭৫৩ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন মেসি। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে তৃতীয়বার লাল কার্ড পেলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।