চলচ্চিত্রের পরিচালকেরা এবার ইমন সাহাকে বয়কট করলেন

শোবিজ ডেস্ক :

সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে খবরের শিরোনাম হয়েছেন সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। মূলত দুই প্রযোজকের পারিবারিক দ্বন্দ্বে নাম আসে ইমন সাহার। গত ডিসেম্বরে প্রযোজক মোহাম্মদ ইকবাল ও জেনিফার পাল্টাপাল্টি থানায় সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরিতে সংগীত পরিচালক ইমন সাহার সঙ্গে জেনিফারের প্রেমের কথা উল্লেখ করেন ইকবাল। এখানেই ঘটনার শেষ নয়। ইকবাল অভিযোগ করেন এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ইমন সাহা ও জেনিফার তাকে হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চিত্রতারকা শাকিব খান। শাকিবের বক্তব্য ও ইমনের এহেন কাণ্ডে এরইমধ্যে অনেক পরিচালক ইমনের সাথে কাজ করতে অনীহা জানিয়েছেন।
পরিচালক রকিবুল আলম রকিব বলেন, সংগীত পরিচালক ইমন সাহার সঙ্গে ২টি সিনেমা নিয়ে কথা হয়েছিল। পরে যখন জানতে পারি প্রযোজক সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ ইকবালের সাথে তার একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। তারপরই তার সাথে আর যোগাযোগ করিনি। যেহেতু ইকবালের সাথে খারাপ আচারণ করেছে তাই আমি কোন সিনেমাতে ইমনের কোন গান নিচ্ছি না।
পরিচালক রাজু চৌধুরী বলেন, আমার কয়েকটি ছবিতে কাজ করেছে ইমন সাহা। নতুন ছবিতে তাকে নেওয়ার পরিকল্পনা করেছিলাম কিন্তু প্রযোজক ইকবালের সাথে বেয়াদবি করেছে ইমন তাই সামনে আমার ছবিতে ইমনকে নিচ্ছি না। ইকবাল আমাদের প্রযোজক তার ছবি আগেও করেছি সামনেও করব। তাই প্রযোজকের সাথে কোন ধরনের বেয়াদবি মেনে নেব না। আগে প্রযোজক তার পরে অন্য কেউ। প্রযোজক বাঁচলে সিনেমা হবে।
ইমন সাহাকে নিয়ে কাজ করতে অনীহা প্রকাশ করে চলচ্চিত্র পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, আমার নতুন এক সিনেমার জন্য ইমনকে দিয়ে একটা টিজার তৈরি করেছিলাম। কিন্তু ইকবালের সাথে ঝামেলার কথা শুনতে পেয়ে আমি আর তার সাথে যোগাযোগ করি নাই। আমি আর ঐ গান নিচ্ছিও না।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ