সাবিলার প্রস্তুতি

চলচ্চিত্রে নাম লিখছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শুরুটাই হচ্ছে বেশ বড় ক্যানভাসের একটি সিনেমা দিয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ সিনেমাতে শেখ রেহানা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে ভারতের মুম্বইয়ে তার অংশের শুটিং শুরু হবে। বর্তমানে চরিত্রটির জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানালেন, চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই চরিত্রটি নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন। সবকিছু ভালোভাবে জানার চেষ্টা করছেন। শুটিংয়ের আগে যেসব প্রস্তুতি দরকার এক এক করে সেগুলো সারছেন।
সাবিলা বলেন, জাতির পিতাকে নিয়ে নির্মিতব্য সিনেমায় একটি চরিত্র পেলাম, এটা অনেক বড় পাওয়া। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। যারা আমাকে সুযোগটি দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। সিনেমাটির জন্য ছোট পর্দার কাজ কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। সাবিলা জনান, তারপরও ভালোবাসা দিবসের কিছু বিশেষ নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ সাবিলার ‘এক্সচেঞ্জ’- শিরোনামের নাটকটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। নাটকের পাশাপাশি ওয়েব কন্টেন্টেও কাজ শুরু করেছেন তিনি। গতকালই এই অভিনেত্রীর ‘কষ্টনীড়’- শিরোনামের একটি ওয়েব ফিল্ম রিলিজ পেয়েছে। যেটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ। ফিল্মটি ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ