স্প্যানিশ সুপার কাপ থেকে বিদায় রিয়ালের

প্রথমার্ধে দুই গোল হজম করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ রক্ষা হয়নি বর্তমান লা লীগা চ্যাম্পিয়নদের। স্প্যানিশ সুপারকোপার সেমিফাইনালে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছালো অ্যাথলেটিক বিলবাও। ম্যাচে বিলবাওয়ের হয়ে জোড়া গোল করেন রাউল গার্সিয়া। রিয়ালের পক্ষে একটি গোল শোধ করেন করিম বেনজেমা।
ম্যাচের দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রাখে রিয়াল মাদ্রিদ। তবে জোরালো কোনো আক্রমণ করতে পারেনি; বরং রিয়াল মিডফিল্ডার লুকাস ভাসকেসের ভুলে ১৮তম মিনিটেই এগিয়ে যায় বিলবাও। ডি-বক্সের ডান দিকে ভুল পাসে প্রতিপক্ষের পায়ে তুলে দেন তিনি। বল পেয়ে দানি গার্সিয়া বাড়ান ডি-বক্সে।
ঠাণ্ডা মাথায় বল ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে ফাঁকি দেন রাউল গার্সিয়া। ৩৮ মিনিটে ফের ভাসকেসের কারণে গোল পায় বিলবাও। নিজেদের ডি-বক্সে ইনিগো মার্তিনেসকে পেছন থেকে টেনে ফেলে দেন তিনি। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাউল গার্সিয়া। ৭৩ মিনিটে করিম বেনজেমা গোলে ব্যবধান কমায় রিয়াল। এরপর আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেললেও সমতায় ফিরতে ব্যর্থ হয় রিয়াল। ৯০ মিনিট শেষ হওয়ার পর ম্যাচের যোগ করা সময়ের খেলা হয় ৯ মিনিট। স্প্যানিশ সুপারকোপার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের প্রতিপক্ষ বার্সেলোনা। ২০১৯ সালে পুনরায় রিয়ালের দায়িত্ব নেয়ার পর ৮৭ ম্যাচে ডাগআউটে দাঁড়ান জিনেদিন জিদান। তার মধ্যে এটা ছিল তার ১৭তম হার। এর আগে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত ১৪৯ ম্যাচে রিয়ালের দায়িত্ব সামলান তিনি। তার মধ্যে পরাজিত হন মাত্র ১৬ ম্যাচে।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ