টি-টেন লীগে খেলার অনুমতি পেলেন নাসির

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টেন লীগের চতুর্থ আসরে খেলতে যাচ্ছেন নাসির হোসেন। বৃহস্পতিবার (১৪ই জানুয়ারি) এই টাইগার অলরাউন্ডারের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট আর ফর্মহীনতা সাম্প্রতিক সময়ে বেশ ভুগিয়েছে নাসিরকে। খেলতে পারেননি বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও। তবে টি-টেনের নিলামে দল পান বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার। ড্রাফট থেকে নাসিরকে দলে নেয় পুনে ডেভিলস। প্লেয়ার্স ড্রাফটের অষ্টম রাউন্ডে ‘সি’ ক্যাটাগরি থেকে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে দলটি। বাংলাদেশি মালিকানাধীন বাংলা টাইগার্সও তাকে দলে পেতে আগ্রহ প্রকাশ করে।
নাসিরের আগে এনওসি পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান। টুর্নামেন্টে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন এ দু’জন। এর আগে মারাঠা অ্যারাবিয়ান্সের মুক্তার আলীও অনাপত্তিপত্র পান। মুক্তারের পাশাপাশি মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদকে দলে ভেড়ায় মারাঠা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকায় তাদের অনাপত্তিপত্র পাওয়ার সম্ভাবনা নেই। আগামী ২৮ই জানুয়ারি শুরু হবে টি-টেন লীগ।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ