বাণিজ্য সুবিধা বহাল রাখতে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধা বহাল রাখতে সুইজারল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জেনেভায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন-এর কাছে পরিচয়পত্র প্রদানকালে এ আহ্বান জানান তিনি। গতকাল দূতাবাসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে সুইস প্রেসিডেন্টকে অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করবে বলে তিনি আশা করেন। এক্ষেত্রে রাষ্ট্রদূত রহমান স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণশীল দেশসমূহের জন্য উত্তরণ পরবর্তী সময়ে (একটি নির্দিষ্ট মেয়াদে) বাণিজ্য সুবিধা বহাল রাখার লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থায় চলমান আলোচনায় সুইজারল্যান্ড সরকারের সমর্থন কামনা করেন। মোস্তাফিজুর রহমান বাংলাদেশকে বিনিয়োগকারীদের জন্য একটি লাভজনক বাজার উল্লেখ করে সুইস বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। এছাড়া তিনি জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রয়াসে সুইজারল্যান্ডের সহায়তা কামনা করেন। তিনি কোভিড-১৯ অতিমারির কারণে আর্থ-সামাজিক সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়েও সুইস প্রেসিডেন্টকে অবহিত করেন।
সুইস প্রেসিডেন্ট বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। এ সময় তিনি সুইস বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে রাষ্ট্রদূতকে জানান। প্রেসিডেন্ট রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। রাষ্ট্রদূত রহমান রোহিঙ্গা সমস্যা সমাধানে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনে সন্তোষ প্রকাশ করেন। তবে তিনি জাতিসংঘ, আসিয়ান, প্রতিবেশী রাষ্ট্রসমূহ ও মিয়ানমারে বিনিয়োগকারী দেশগুলো মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে এ সমস্যার টেকসই সমাধানে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন। সুইস প্রেসিডেন্ট নবনিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের সরকার এবং জনগণকে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানান।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ