আন্দোলনের এখনই সময়: ফখরুল

সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলন করার এখনই সময় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই সরকার জনবিরোধী সরকার। এ সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এই সরকারকে সরাতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক-দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। সময় এসেছে রুখে দাঁড়ানোর, সময় এসেছে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার, সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে লড়াই করার। তিনি সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণের আহবান জানান।
ফখরুল বলেন, এ সরকার দেশের বিচার বিভাগকে শেষ করে দিয়েছে।
বিচার বিভাগের কোনো স্বাধীনতা তারা রাখেনি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলা দিয়ে কারান্তরীণ করেছে। এতে পরিষ্কার বুঝা যায় দেশে আইনের শাসন নেই। এ সরকার চুরি লুটপাট করে দেশ একটি সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। এখন সারা বিশ্বে মহামারী চলছে এই মহামারীর সময় সরকারের লোকেরা লুটপাট বন্ধ করেনি।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ জুয়েল, ইডেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব সানজিদা ইয়াসমীন তুলি প্রমূখ।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ