বার্সার বড় জয়ের রাতে রোনালদোকে ছাড়ালেন মেসি

মৌসুমের শুরুতে নড়বড়ে বার্সেলোনা ছন্দে ফিরতে শুরু করেছে। বিবর্ণ আক্রমণভাগও নিজেদের খুঁজে পেয়েছে। শনিবার রাতে বার্সেলোনা ৪-০ গোলে হারিয়েছে গ্রানাডাকে। জোড়া গোল করেছেন লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রিজমান।

স্প্যানিশ লা লিগায় টানা চার অ্যাওয়ে ম্যাচে জয় পেল বার্সেলোনা। দ্বাদশ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন গ্রিজম্যান। আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি। গ্রানাডার বিপক্ষেও করলেন জোড়া গোল। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
৪২ মিনিটে ফ্রিকিক থেকে ব্যবধান আরো বাড়ান আর্জেন্টাইন মহাতারকা। গত জুলাইয়ের পর ফ্রিকিক থেকে প্রথম গোল করলেন তিনি। লা লিগায় ৩৭তম ফ্রিকিক গোল মেসির। ক্যারিয়ারে ৪৮তমবার ফ্রিকিক গোল করলেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রিকিক গোলের সংখ্যা ৪৭। চলমান লা লিগায় প্রথম ছয় ম্যাচে মাত্র ১ গোল করেছিলেন মেসি। ১১ গোল নিয়ে এখন শীর্ষ গোলদাতা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লা লিগার ইতিহাসে টানা ১৫ মৌসুম ১০ বা তার বেশি গোল করা একমাত্র খেলোয়াড় মেসি।

৬৩তম মিনিটে জোড়া গোল পূরণ করেন গ্রিজমান। এরপরই মেসিকে তুলে নেন কোচ রোনাল্ড কোম্যান। ৭৮ মিনিটে হেসুস ভালেহো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় গ্রানাডা। লা লিগায় টানা ৮ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

আরো দেখুন

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর