আবারো তৃতীয় বিভাগের দলের কাছে হেরে বাদ অ্যাটলেটিকো

চলতি মৌসুমটা দারুণ কাটছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। স্প্যানিশ লা লিগায় শিরোপার লড়াইয়ে সবার উপরে তারা। তবে ডিয়েগো সিমিওনের দল হেরে গেছে তৃতীয় বিভাগের দলের কাছে। বুধবার রাতে করনেয়ার কাছে ১-০ গোলে হেরে কোপা দেল’রের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গত আসরেও তৃতীয় বিভাগের আরেক দল কালচারাল লিওনেসার কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় ঘণ্টা বাজে অ্যাটলেটিকোর।

করনেয়ার মাঠে শক্তিশালী একাদশই মাঠে নামিয়েছিলেন সিমিওনে। তবে স্কোয়াডে ছিলেন না দারুণ ছন্দে থাকা লুইস সুয়ারেজ। ঘরের মাঠে সপ্তম মিনিটেই লিড নেয় করনেয়া। আগাস মেদিনার অ্যাসিস্ট থেকে গোল করেন আদ্রিয়ান হিমিনেজ।
এরপর আক্রমণের ধার বাড়িয়েও গোল পায়নি অ্যাটলেটিকো। ৬৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাটলেটিকো ডিফেন্ডার রাইকার্ড সানচেজ। দশ জনের দলে পরিণত হওয়া সফরকারীরা আর ম্যাচে ফিরতে পারেনি।

আরো দেখুন

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর