কুষ্টিয়া মেডিক্যাল কলেজ স্থাপন প্রকল্পে বিলম্ব কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

মেডিক্যাল কলেজ স্থাপনের কাজে অস্বাভাবিক বিলম্বের জন্য বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি ২০১২ সালে শুরু হলেও এখন পর্যন্ত শেষ না হওয়ায় মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে দ্বিতীয় সংশোধনী প্রস্তাবনায় আনায় প্রধানমন্ত্রী এ বিরক্তি ও অসন্তুষ্টি প্রকাশ করেন।
বৈঠকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী ফেরত পাঠানো হয়েছে। একই সাথে কেন প্রকল্পটি এখনও শেষ হয়নি তা তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। তবে আজকের একনেক বৈঠকে ৯ হাজার ৫৬৯ কোটি ২৩ লাখ টাকার মোট ছয় প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সাপ্তাহিক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং একনেকের অন্য সদস্যরা এনইসি ভবন থেকে যুক্ত ছিলেন।
বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী এটা (প্রকল্পের কাজের বিলম্ব) নিয়ে তীব্র অসন্তুষ্টি ও বিরক্তি প্রকাশ করেছেন।’
শেখ হাসিনা বলেন, এত বছর পরও প্রকল্পটি শেষ না হওয়ায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী খুব শিগগিরই আইএমইডি (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) এবং সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোকে এটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে এর প্রতিবেদন দেন এবং আমি এটি বিবেচনা করব।’
পরিকল্পনামন্ত্রী বলেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ প্রকল্পটি ২০১২ সালে শুরু হয়েছিল এবং মূল প্রকল্পের সময়সীমা অনুযায়ী ২০১৪ সালের মধ্যে এটি শেষ করার কথা। কিন্তু কয়েক দফা বাড়ানোর পর ২০১৯ সালে এটি শেষ করার কথা ছিল।
এখন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাবনা এসেছিল, তবে একনেকের বৈঠক এটি ফেরত পাঠিয়েছে। এত বছর কেটে গেলেও প্রকল্পের অগ্রগতি মোটেও সন্তোষজনক নয়।
এমএ মান্নান বলেন, শিগগিরই পরিকল্পনা মন্ত্রণালয়ের তদন্ত টিমকে কুষ্টিয়ায় প্রকল্পের বিলম্বের তদন্তের জন্য প্রেরণ করা হবে। তদন্ত প্রতিবেদন সরকার প্রধানের কাছে দেয়ার পর গণমাধ্যমকেও জানানো হবে।

আরো দেখুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব