স্বরার নেই কোনো আয়

চলতি বছরে কোনো আয় নেই বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের। ২০২০ সাল জমানো টাকা দিয়ে বছর পার করেছেন তিনি। ভারতের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ নায়িকা। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, পুরো বছরের কথা ভাবলে কোন অনুভূতি বেশি কাজ করছে? তার কথায়, কৃতজ্ঞতা। আমি এখনও সুস্থ আছি, বেঁচে আছি। চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমার রোজগার একটি টাকাও হয়নি। আমার জমানো টাকা দিয়ে এই সময়গুলো চালিয়ে দিতে পেরেছি। তাই কৃতজ্ঞ।
শুধু তাই নয়, এই বছরটি স্বরাকে গুরুত্বপূর্ণ এক শিক্ষা দিয়েছে। মানুষের প্রাণ যে কত মূল্যবান, তা বুঝতে পেরেছেন তিনি। এদিকে গত ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে স্বরা ভাস্কর অভিনীত ‘ভাগ বিনি ভাগ’ নামের ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। এই সিরিজে তার অভিনয় নিয়ে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী। অন্যদিকে ভারতের কৃষি বিল নিয়ে পক্ষে-বিপক্ষে তর্ক চলছেই। বাদ নেই তারকারাও। এবার ভার্চূয়াল বিতর্কের আহবান পেয়েছের স্বরা ভাস্কর।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,