রোনালদোর জোড়া গোলে জুভেন্তাসের বড় জয়

ইতালিয়ান সিরি ‘আ’ লিগে জয়ের ধারায় ফিরেছে জুভেন্তাস। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে শনিবার রাতে পার্মাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

পার্মার মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে জুভেন্তাস। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২৩তম মিনিটে অ্যালেক্স সান্দ্রোর পাসে গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন কুলুসেভস্কি। এর তিন মিনিট পরই পার্মার জালে বল পাঠান রোনালদো। মোরাতার উঁচু ক্রসে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন পতুগিজ দলপতি।

বিরতির পরপরই ব্যবধান ৩-০ করেন রোনালদো। ৪৮ মিনিটে র‌্যামজির বাড়ানো বলে কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন সিআরসেভেন।

পার্মার কফিনে শেষ পেরেকটি ঠুকেন মোরাতা। ৮৬তম মিনিট পর বের্নারদেস্কির ক্রসে থেকে দারুণ হেডে গোল করে ৪-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে জুভেন্তাস। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে পার্মা। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান।

আরো দেখুন

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর