সুদান দারফুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে কর্মসূচী পালন

নিউজ ডেস্ক :
সুদানের দারফুর প্রদেশের এল ফাশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে কর্মসূচী পালন করেছে। মহান বিজয় দিবসে স্থানীয় সময় সকাল ৮টায় “বঙ্গবন্ধু ক্যাম্প” এর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অপর্ণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে “বঙ্গবন্ধু গোল চত্বর” থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলফেশার সুপার ক্যাম্প প্রদিক্ষণ করে। র‍্যালি শেষে ব্যানএফপিইউ কমান্ডার জনাব মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বিজয় দিবসে আমাদের সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে জাতির পিতাকে নিয়ে আর যেন কোন ষড়যন্ত্র না হয়, কারন তিনি জাতি, ধর্ম, বর্ণ সকল কিছুর উর্ধ্বে। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বোধ্য হয়ে দেশপ্রেমের সাথে শান্তিরক্ষা মিশনে কাজ করে যাওয়ার আহবান জানান।
এল্ফেশার সুপার ক্যাম্পে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের মেডিকেল অফিসার ডাঃ চন্দ্র শেখর দত্ত ও ডাঃ সুমন ভুঁইয়া পৃথক বিবৃতিতে জানান, ‘আমাদের এই ক্যাম্পে আগে কোনো স্মৃতিসৌধ ছিলনা। কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম স্যারের নির্দেশে আমাদের কর্মীরা একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। এই স্মৃতিসৌধে আজ আমরা পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।’

জনাব আব্দুল হালিম আরো বলেন, ‘প্রবাসে আমরা বাংলাদেশের বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার মাধ্যমে দেশের গৌরবময় ইতিহাস বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,