সৌদি মালিকানায় না আসতে পেরে মামলা করবে নিউক্যাসেল

সৌদি মালিকানায় না আসতে পারায় ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করতে চলেছে নিউক্যাসেল ইউনাইটেড। ক্লাব চেয়ারম্যান মাইক অ্যাশলে বিষয়টি জানিয়েছেন।

নিউক্যাসেলের দাবি ইংলিশ লিগ কর্তৃপক্ষ তথ্য ফাঁস করার কারণে সৌদি মালিকের আওতায় আসতে পারেনি ক্লাবটি।

ডেইলি মিরর জানাচ্ছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে ৩০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করার কথা ছিল ক্লাবটিতে। এর পেছনে মূল আগ্রহ ছিল সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। যদিও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।

দুই পক্ষের চুক্তি না হওয়ার পেছনে প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স রয়েছেন বলে দাবি করেছের নিউক্যাসেল ইউনাইটেডের প্রধান মাইক অ্যাশলে। তাই আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

২০০৭ সাল থেকে ক্লাবটির মালিক অ্যাশলে। বেশ কয়েক বছর ধরেই তিনি চাচ্ছেন নিউক্যাসেলকে বিক্রি করতে। যদিও বার বার ব্যর্থ হচ্ছেন এই ইংলিশ ব্যবসায়ী।

আরো দেখুন

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর