সব বিষয়ে দায় চাপিয়ে দেয়ায় আমি ক্লান্ত: মেসি

বার্সেলোনায় সুখে নেই লিওনেল মেসি। গত আগস্ট থেকেই ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন মহাতারকার টানাপোড়ন চলছে। রিলিজ ক্লজের মারপ্যাঁচে আটকে এই মৌসুমটা কাতালেনদের হয়ে খেললেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির। দলের খারাপ পারফরমেন্সের কারণে প্রায়শই দায় নিতে হয় মেসিকে। সম্প্রতি নতুন এক বিতর্ক তৈরি হয়েছে মেসিকে নিয়ে। ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যানের ধারাবাহিক ব্যর্থতার দায় মেসিকে দিয়েছেন গিজ্রম্যানের সাবেক এজেন্ট এরিক ওলহাটস। একই অভিযোগ করেন গ্রিজম্যানের চাচা ইমানুয়েল লোপেজ। তাদের অভিযোগে চটেছেন মেসি।

অ্যাটলেটিকো মাদ্রিদে দারুণ সময় কাটানো গ্রিজম্যানকে নিয়ে অনেক প্রত্যাশা বার্সেলোনার।

প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ গ্রিজম্যান। ফর্ম হারিয়ে বেঞ্চে বসে থাকতে হচ্ছে বিশ্বকাপজয়ী তারকাকে। ফরাসি স্ট্রাইকারের চাচা ইমানুয়েল লোপেজ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, ‘গ্রিজম্যান বার্সায় গিয়ে প্রথমেই ভালো করতে পারবে না, সেটা জানতাম। তাই বলে এত সময় লাগবে বুঝতে পারিনি। পুরো মৌসুমজুড়েই সে লড়াই করলো। মেসির পাশে খেলাটা তার জন্য কঠিন। ন্যু ক্যাম্পে কী হয় তা আমার জানা আছে।’

আর্জেন্টিানার হয়ে বিশ্বকাপ বাছাই খেলে বার্সেলোনায় ফিরেছেন মেসি। ফিরেই জবাব দিয়েছেন গ্রিজম্যানকে নিয়ে ওঠা অভিযোগের। ভিত্তিহীন অভিযোগের জবাবে মেসি বলেন, ‘এসব বানোয়াট অভিযোগের জবাব দিতে দিতে আমি এখন ক্লান্ত। আর ভালো লাগে না। এসব থেকে মুক্তি চাই।’

আরো দেখুন

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর