আমরা জেমির জন্য খেলব।

নেপালের বিপক্ষে প্রায় পাঁচ বছর পর জয় পেয়েছে বাংলাদেশ। দুটি প্রীতি ম্যাচের সিরিজে গত ১৩ নভেম্বর প্রথম ম্যাচে ২-০ গোলের ব্যবধানে হারায় নেপালকে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে কিছু ভুল ত্রুটি থাকলেও দিন শেষে জয়টা লাল-সবুজের। দীর্ঘ বিরতির পর নেপালও মাঠে নেমেছে। প্রথম ম্যাচ হারলেও শেষ ম্যাচে যে ছেড়ে কথা বলবে না সফরকারীরা সেটাও জানা আছে জামাল ভূঁইয়াদের।

তাই ম্যাচটাকে অলিখিত ফাইনাল ধরে নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। জামাল মনে করছেন, এই ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে গত ম্যাচের অর্জন।

‘শেষ ম্যাচটা ফাইনালের মতো। জিতলে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো, হারলে সবাই পকপক করবে। সুতরাং আমাদের জিততেই হবে।’

প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও কিছু ভুল ত্রুটি ছিল। দুটো গোল করলেও পাসিং ফুটবলটা ঠিকভাবে দেখাতে পারেনি নাবিব নেওয়াজ-মাহবুবরা।

জামাল মনে করেন, ‘মিস পাস তো হতেই পারে। আট মাস পর ফুটবল খেলেছি। আমরা জিতেছি। একটু খুশি থাকেন। হারলে না হয় সমালোচনা করবেন। ফলাফলটাই আসল।’

এদিকে শেষ ম্যাচের আগে করোনা আক্রান্ত হয়েছে হেড কোচ জেমি ডে। তার অনুপস্থিতিতে কোচিংয়ের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। প্রধান কোচ না থাকলেও খুব একটা সমস্যা হবে না বলছে জামাল।

‘জেমি না থাকলে কোনো সমস্যা হবে না। স্টুয়ার্ট ওয়াটকিস সব জানে। আমরা জেমির জন্য খেলব। জেমির জন্য জিততে চাইব। আশা করি সে আমাদের সঙ্গে আগামীকাল থাকবে।’

সোমবার পুনরায় করোনা পরীক্ষা করিয়েছেন জেমি ডে। এই পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।

আরো দেখুন

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর