আলাদা ম্যাচে নামবে রিয়াল-বার্সা

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় শনিবার আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় হুয়েস্কার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। অন্য ম্যাচে রাত ২টায় বার্সার প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস।

লিগে চলতি মৌসুমে দারুণ ফর্মে আছে মাদ্রিদের দলটি। শেষ পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

সবশেষ ম্যাচে বার্সেলোনার মাঠ থেকে ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে তারা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে হুয়েস্কাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে চায় লস ব্লাঙ্কোসরা।

এদিকে লিওনেল মেসি নেতৃত্বাধীন বার্সার অবস্থা বেশ নড়বড়ে। শেষ তিন ম্যাচের জয় নেই একটিতেও। তাই পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকা আলাভেসের বিপক্ষে জয় দিয়ে হারের বৃত্ত ভাঙতে চায় কাতালানরা।

৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে, তৃতীয় স্থানে। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান ১২।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,