আতশবাজিতে সাকিবের মুক্তির আনন্দ উদযাপন শিশিরের

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান, এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য! তবে সাকিবপত্নী উম্মে আহমেদ শিশিরের উচ্ছ্বাসটা একটু বেশিই। তাই জমকালো আতশবাজির মাধ্যমে সাকিবের মুক্তির আনন্দ উদযাপন করলেন তিনি।
নিজের ফেসবুকে আতশবাজির ভিডিও আপলোড করে শিশির লিখেছেন, ‘সাকিবের ক্রিকেট প্রত্যাবর্তনে এই আনন্দ। এমন জমকালো উদযাপনই তার প্রাপ্য।’
সাকিবের নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা। গত এক বছরে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশ দলের হয়ে ৩৬টি ম্যাচ মিস করতেন তিনি। কিন্তু করোনাভাইরাস সাকিবের জন্য বর হয়ে আসে। মার্চের মাঝামাঝিতে করোনা মহামারিতে বন্ধ হয়ে যায় সব খেলাধুলা। তাতে সবমিলিয়ে মাত্র ১৪টি আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন সাকিব। তিনি নিষিদ্ধ থাকাকালীন বাংলাদেশ দল খেলেছে ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি।
আসছে নভেম্বরে ফের মাঠে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
১৫ই নভেম্বর শুরু হতে যাচ্ছে ৫ দলের ঘরোয়া টি-টোয়েন্টির টুর্নামেন্ট। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকলেও এই টুর্নামেন্টে খেলবেন সাকিব।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,