এবার সৌদি আরবের ফরাসি দূতাবাসে ছুরি হামলা, আহত এক

সৌদি আরবের ফরাসি দূতাবাসে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দূতাবাসে একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। বৃহস্পতিবার ফরাসি দূতাবাস এ নিয়ে একটি বিবৃতি দিয়ে ঘটনা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর।
খবরে জানানো হয়েছে, হামলাকারীকে তাৎক্ষনিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। হামলার পর আহত নিরাপত্তারক্ষীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি ঝুঁকির বাইরে রয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফরাসি দূতাবাস। ঘটনাটি ঘটেছে মক্কা প্রদেশের জেদ্দাহ শহরে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী একজন সৌদি নাগরিক। তবে আহত নিরাপত্তারক্ষীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলার উদ্দেশ্য স¤পর্কে সৌদি কর্তৃপক্ষ কিংবা ফরাসি দূতাবাস কোনো কারণ উল্লেখ করেনি এখনো।
এদিকে, ফ্রান্সের একটি চার্চে সন্দেহভাজন ইসলামপন্থীর ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। ওই হামলার পরপরই সৌদি আরবের এই হামলার ঘটনা ঘটে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,