একটি রাতের গল্পে তারিন

পারিবারিক কারণে রাত্রি ও তার স্বামী আলাদা থাকেন। একদিন অফিস থেকে ফিরে রাত্রি দেখে তার ওয়াশরুমের ফ্লাশ নষ্ট হয়ে গেছে। বিষয়টি বাড়িওয়ালাকে জানানোর পর তার ফ্ল্যাটে একজন প্লাম্বার আসে। ওই রাতে একা পেয়ে রাত্রির বাসায় সে ডাকাতির চেষ্টা করে। সারারাত ফ্ল্যাটে লোকটার সঙ্গে রাত্রির নানারকম ঘটনা দুর্ঘটনার মধ্যদিয়ে পার হয়। সকালে রাত্রি তার স্বামীকে বাসায় আসতে বলে। রাত্রির ফ্লাটে এসে তার স্বামী দেখেন বাসার সব কিছুই ঠিক ঠাক আছে। ডাকাতির কোনো আলামত সে পায় না এবং রাত্রির দেওয়া বর্ণনার সঙ্গে সে কোনো কিছু মেলাতে পারে না।
তার কাছে পুরো বিষয়টা রহস্যময় মনে হয়। রাত্রির মানসিক সমস্যা হতে পারে ভেবে সে তার মানসিক ডাক্তার বন্ধুকে বাসায় আসতে বলে। ডাক্তার বাসায় আসার পর রাত্রির সঙ্গে পরিচয় করিয়ে দিতে গেলে শুরু হয় নতুন ঘটনা। রাত্রি তার স্বামীকে বলে এই ডাক্তারই নাকি তার বাসায় ডাকাতি করতে এসেছিল। একটি রাতের এমনি গল্পে নির্মাণ হলো নাটক ‘একটি রাত’। এতে রাত্রি চরিত্রে অভিনয় জনপ্রিয় অভিনেত্রী তারিন। এছাড়া আরো আছেন আজাদ আবুল কালাম, ও পাভেল ইসলাম। অনুরূপ আইচের গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন ওয়াহিদ পলাশ। আগামীকাল রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে এটি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,