খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরে কোনো বাধা নেই: হাইকমিশনার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা সেবা নেওয়ার জন্য যুক্তরাজ্যের ভিসা চাইলে পাবেন। এক্ষেত্রে যুক্তরাজ্যের কোনো বাধা নেই। বললেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় কর্মরত কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাব টক এ এমন মন্তব্য করেন।

সরকার যদি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্রিটেনে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য অনুমতি দেয় তবে যুক্তরাজ্য সরকার খালেদা জিয়াকে ভিসা দেবে কি না, এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, এটা নির্ভর করে তার আবেদনের ওপর। কেন না এর আগেও তিনি যুক্তরাজ্যের ভিসা পেয়েছিলেন।

তিনি বলেন, সাধারণত যুক্তরাজ্যের ভিসা পেতে তার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। যুক্তরাজ্য সফরে তার ক্ষেত্রে কোনো অবজেকশন নেই। এখন এটা নির্ভর করে যে সে ভিসার জন্য পুনরায় আবেদন করবে কি না। এ ছাড়া তার পরিবারের সদস্যরাও যুক্তরাজ্যে বসবাস করছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।