বিকাশের পিন নম্বর না বলায় বন্ধুকে হত্যা, আটক ৩

বাগেরহাটের মোরেলগঞ্জে চা দোকানি আবু হানিফ ফকিরকে (২৩) হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আটক যুবকরা হচ্ছে, ভাটখালী গ্রামের তারিকুল সরদার (২১), বাদল শেখ(৩১) ও সাকিব শেখ (২৫)। তাদের মোবাইল ফোনে বিকাশ একাউন্টের পিন নম্বর না দেওয়ায় আবু হানিফকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মা আকলিমা বেগম জানান, পূর্ব খারইখালী গ্রামের আবু হানিফের বিকাশ একাউন্টের এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য বুধবার দিবাগত রাত ১১টার দিকে তাকে কৌশলে ডেকে নেয় পরিচিত বন্ধুরা। তারা প্রথমে মোবাইল ফোনটি কেড়ে নেয়। পরে পিন কোড না বলায় আবু হানিফকে কুপিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মোবাইল ফোন থেকে টাকা নিতে ব্যর্থ হয়েই আবু হানিফকে দুর্বৃত্তরা হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আলামত উদ্ধার হয়েছে। তবে আবু হানিফের মোবাইল ফোনটি এখনো উদ্ধার করা যায়নি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।