ইরানের হামলার পাল্টা জবাব হবে হাজার গুণ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার এক টুইট বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের হামলার ভয়াবহ পাল্টা জবাব দেয়ার হুঙ্কার দিয়েছেন।

ট্রাম্প তার টুইট বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো হামলার জবাব এক হাজার গুণ দেয়া হবে। দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনার করছে ইরান, এমন খবরের প্রেক্ষিতে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
গণমাধ্যমের ওই খবরের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের জবাবে তেহরান হয়তো একটি হামলা বা আততায়ী হামলার ষড়যন্ত্র করছে।

তবে টুইট বার্তায় সোলাইমানির হত্যাকাণ্ড নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার কথা আবারও ব্যক্ত করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাকে হত্যা করা হয়েছিল ‘তার ভবিষ্যৎ হামলার পরিকল্পনা, মার্কিন সেনাদের হত্যা এবং বহু বছর ধরে তিনি যে হত্যা ও দুর্ভোগের কারণ হয়েছেন’ এজন্য।

উল্লেখ্য, ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিশেষ বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি চলতি বছরের জানুয়ারি মার্কিন এক ড্রোন হামলা নিহত হন। ইরাকের রাজধানী বাগদাদের এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর জেনারেল সোলাইমানির গাড়ি বহরে হামলা চালানো হয়।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।