বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাদল রায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাদল রায়। আজ (শনিবার) বাদল রায়ের স্ত্রী মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছে। ফলে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকলেন শুধু শফিকুল ইসলাম মানিক। আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩রা অক্টোবর।

মাস ছয়েক আগে সংবাদ সম্মেলন করে সাবেক ফুটবলার বাদল রায় বলেছিলেন- কাজী সালাউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে দেয়া যাবে না। কেউ না দাঁড়ালে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। এরপর বাফুফে নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করে জমাও দেন তিনি। কিন্তু আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মন পাল্টান বাদল রায়।
বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় থাকলেও এক ঘণ্টা পর বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি দেন বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়। তবে বিকাল ৫টার আগেই নির্বাচন কমিশনের প্রধান মেজবাহ উদ্দিনকে বাদল রায় ফোন করে জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি নিয়ে বাফুফেতে যাচ্ছেন তার স্ত্রী। অবশ্য দুপুর থেকেই শোনা যাচ্ছিল, বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়াতে মুঠোফোনে বাদল রায়কে চাপ দিয়ে যাচ্ছিল একটি মহল। তবে বিষয়টি উড়িয়ে দেন তার স্ত্রী মাধুরী রায়। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাদল রায়। এ প্রসঙ্গে মাধুরী রায় সাংবাদিকদের বলেন, ‘ও আগে থেকেই অসুস্থ। এখন শারীরিক অবস্থা খারাপ। এ অবস্থায় সে থাকতে চাচ্ছে না। প্রচুর চাপ হয়ে যাবে। ক্যাম্পিং থেকে শুরু করে এই প্রক্রিয়ায় শারীরিক ধকল যাবে। তাই এ সিদ্ধান্ত নিয়েছে বাদল।’

আজ সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করে নেন দুই প্রার্থী সাইদুর রহমান ও জাকির হোসেনও। স্বশরীরে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন সাইদুর রহমান। আর প্রতিনিধি পাঠিয়ে সরে দাঁড়ান জাকির হোসেন। ফলে বাফুফে নির্বাচনে ২১ পদের বিপরীতে এখন সভাপতি পদে লড়বেন ২ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২, সহ-সভাপতি পদে ৮ আর সদস্য পদে লড়বেন ৩৪ জন প্রার্থী।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।