সিপিএলের ফাইনালে ত্রিনবাগোর সঙ্গী সেন্ট লুসিয়া

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) অষ্টম আসরের ফাইনালে উঠেছে ত্রিনবাগো নাইট রাইডার্স ও সেন্ট লুসিয়া জুকস। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১০ উইকেটে হারায় সেন্ট লুসিয়া। আগে ব্যাটিংয়ে নেমে ১৩.৪ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় গায়ানা। লক্ষ্যটা ৪.৩ ওভারেই পেরিয়ে যায় সেন্ট লুসিয়া।
এর আগে প্রথম সেমিফাইনালে জ্যামাইকা তালাওয়াসকে ৯ উইকেটে হারায় ত্রিনবাগো নাইট রাইডার্স। আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১০৭ রানের পুঁজি গড়ে জ্যামাইকা। জবাবে ১৫ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে ত্রিনবাগো।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে ত্রিনবাগো-সেন্ট লুসিয়া। ত্রিনবাগো সিপিএলের সবচেয়ে সফল দল। আগের সাত আসরে তিনবার চ্যাম্পিয়ন হয় তারা।

তবে সেন্ট লুসিয়ার এটিই প্রথম ফাইনাল।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।